কলমKolom

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬

কলম ইন্টারনেটে যুক্ত হতে পারে না। অ্যাপটির ইন্টারনেট পারমিশন নেই, তাই আপনি যা লেখেন তা কলম কোথাও পাঠাতে পারে না। কোনো অ্যাকাউন্ট, বিজ্ঞাপন, অ্যানালিটিক্স বা ট্র্যাকার নেই।

এই নীতি কলম (Kolom) বাংলা কিবোর্ড অ্যাপের জন্য, যা তৈরি করেছে Tralda ("আমরা")।

যা আপনার ফোনেই থাকে

ভয়েস টাইপিং ও মাইক্রোফোন

কিবোর্ডের মাইক বোতাম চাপলে কলম আপনার ফোনের নিজস্ব স্পিচ সার্ভিস (যেমন Google অ্যাপ) ব্যবহার করে কথাকে লেখায় রূপান্তর করে। এর জন্যই মাইক্রোফোন পারমিশন লাগে। কথা শোনা ও রূপান্তর করার কাজ সেই সার্ভিস করে, এবং সেটি তার নিজস্ব গোপনীয়তা নীতি অনুযায়ী আপনার কণ্ঠ ইন্টারনেটে পাঠাতে পারে। কলম নিজে আপনার কণ্ঠ রেকর্ড, সংরক্ষণ বা কোথাও পাঠায় না। মাইক বোতাম না চাপলে মাইক্রোফোন ব্যবহার হয় না।

অন্যান্য পারমিশন

Android ব্যাকআপ

আপনার ফোনে Google ব্যাকআপ চালু থাকলে Android কলমের সেটিংস, কিবোর্ডের নিজস্ব ফাইল ও ব্যক্তিগত অভিধান আপনার Google অ্যাকাউন্টে ব্যাকআপ রাখতে পারে, যাতে নতুন ফোনে ফিরে পান। এই ব্যাকআপ Google রাখে, আমরা দেখতে পাই না। ক্লিপবোর্ড হিস্টরি ও নোট ব্যাকআপে যায় না। ফোনের সেটিংস থেকে ব্যাকআপ বন্ধ করা যায়।

ক্র্যাশ রিপোর্ট

কলম হঠাৎ বন্ধ হয়ে গেলে ফোনেই একটি ক্র্যাশ রিপোর্ট দেখায়। এটি স্বয়ংক্রিয়ভাবে কোথাও পাঠানো হয় না। আপনি চাইলে কপি করে আমাদের সাপোর্ট পেজে পাঠাতে পারেন। রিপোর্টে অ্যাপের ভার্সন, ফোনের মডেল, Android ভার্সন ও ত্রুটির প্রযুক্তিগত বিবরণ থাকে।

সাপোর্টে যোগাযোগ করলে

সাপোর্ট পেজ, ইমেইল, হোয়াটসঅ্যাপ বা সিগন্যালে যোগাযোগ করলে আপনি যা পাঠান (ইমেইল ঠিকানা, নাম, বার্তা, ক্র্যাশ লগ, অ্যাপের ভার্সন ও ফোনের মডেল) আমরা পাই। সাপোর্ট পেজের অনুরোধ একটি টিকেট হিসেবে আমাদের সার্ভারে (Cloudflare) সংরক্ষিত হয় এবং আমাদের ইমেইলে আসে। এগুলো শুধু আপনাকে উত্তর দিতে ও কলমের সমস্যা ঠিক করতে ব্যবহার হয়। আমরা এগুলো বিক্রি বা শেয়ার করি না, আর কোনো মেইলিং লিস্টে যোগ করি না। মুছে ফেলতে বললে মুছে দেব।

শিশুদের গোপনীয়তা

কলম কারও কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, শিশুদের কাছ থেকেও না।

এই নীতির পরিবর্তন

নীতি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে।

যোগাযোগ

প্রশ্ন থাকলে: hello@tralda.com অথবা সাপোর্ট পেজ।

Privacy policy

Last updated: October 2026

Kolom cannot connect to the internet. The app has no internet permission, so nothing you type can be sent anywhere by Kolom. No account, no ads, no analytics, no trackers.

This policy covers Kolom, the Bangla keyboard app made by Tralda ("we").

What stays on your phone

Voice typing and the microphone

When you tap the keyboard's microphone button, Kolom uses your phone's own speech service (for example the Google app) to turn speech into text. That is the only reason Kolom asks for the microphone permission. The speech service does the listening and recognition, and it may send your voice over the internet under its own privacy policy. Kolom itself does not record, store or send your voice. The microphone is not used unless you tap the button.

Other permissions

Android backup

If Google backup is on for your phone, Android may back up Kolom's settings, the keyboard's own files and your personal dictionary to your Google account, so you get them back on a new phone. Google keeps this backup; we cannot see it. Clipboard history and notes are not backed up. You can turn backup off in your phone's settings.

Crash reports

If Kolom crashes, it shows a crash report on your phone. It is never sent automatically. You can choose to copy it and send it to us through the support page. The report contains the app version, phone model, Android version and technical details of the error.

If you contact support

If you contact us through the support page, email, WhatsApp or Signal, we receive what you send (email address, name, message, crash log, app version and phone model). Requests from the support page are stored as a ticket on our servers (Cloudflare) and emailed to us. We use them only to answer you and to fix problems in Kolom. We don't sell or share them, and we don't add you to mailing lists. Ask us to delete them and we will.

Children's privacy

Kolom collects no personal information from anyone, including children.

Changes to this policy

If this policy changes, the new version will be posted on this page with a new date.

Contact

Questions: hello@tralda.com or the support page.